কোনাবাড়ীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ২২ প্লাটুন বিজিবি মোতায়েন
বেতন বৃদ্ধির পরেও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুনসহ বিভিন্ন এলাকায় বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশ ও শ্রমিকের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। গত ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট না শ্রমিকরা। ফলে বুধবার সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, জরুন ও বাইমাইলসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়ক অবরোধ করে কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিভিন্ন যানবাহন ভাংচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে। এদিকে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোনাবাড়ি পপুলার হাসপাতাল,শরিফ মেডিকেল ও কোনাবাড়ি ক্লিনিকে গিয়ে দেখা যায় একাধিক শ্রমিক আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। এরমধ্যে জালাল উদ্দিন, মানিক, সাগর হোসেন, আলামিন নামে শ্রমিকদের নাম পাওয়া গেছে।
কোনাবাড়ি ক্লিনিকের ইমারজেন্সি ডাক্তার অনিক বলেন, বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে। তবে গুরুতর আহত এক নারীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকো গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, সকালে কারকানা শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজিবির লে: কর্ণেল রফিকুল ইসলাম বলেন, কয়েকটি স্থানে সকালে সমস্যা হয়েছে। রির্জাবসহ গাজীপুরে ২২ প্লাটুন বিজিবি কাজ করছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied