ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির শ্রদ্ধা


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৮-১১-২০২৩ দুপুর ১:২

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটি সোমবার(৬ নভেম্বর)  সকাল ১১ টায় ধানমন্ডি ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।  

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান এ কে এম রহমত উল্লাহ এমপি ও সদস্য সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে উপ কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫'র ১৫ই আগস্টের কালরাত্রিতে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে  উপকমিটির বিশেষজ্ঞ সদস্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। 

এরপর উপ কমিটির নেতৃবৃন্দ বিএনপি জামাতের ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অংশ নেন। মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম  বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি-জামায়াত গং আন্দোলনের নামে দেশে সন্ত্রাস, অগ্নি সংযোগ করে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।

তারা অবরোধের নামে গাড়ি পুড়িয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত করতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু দেশের মানুষ আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারা দেশী বিদেশি এই ষড়যন্ত্র মোকাবিলা করে যথা সময়ে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন