আইন মেনে নির্বাচনে আসেন ভোটের মাঠে খেলা হবে : শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের এই উন্নয়ন অগ্রযাত্রার সময়ে যারা নির্বাচনে না এসে হরতাল অবরোধ করে বাসে আগুন দেয়। মানুষকে কষ্ট দেয়। এই নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোরভাবে প্রতিহত করতে হবে৷ বিএনপির কাছে অনুরোধ বাসে, ট্রাকে আক্রমণ করবেন না। মানুষকে কষ্ট না দিয়ে ভোটে আসেন৷ দেশে অশান্তি সৃষ্টি করে ক্ষমতায় আসা যাবে না। আইন মেনে নির্বাচনে আসেন ভোটের মাঠে খেলা হবে৷
বুধবার(৮ নভেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুল মজিদ কলেজের হলরুমে পরিকল্পনামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে হতদরিদ্রদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন আলোয় আলোকিত পুরো দেশ। এই সরকার উন্নয়নের সরকার। এই সরকারের আমলে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নানা ভাতাসহ মানুষের জীবনমান উন্নয়ন করা হয়েছে এর আগে কোন সরকার এত সহায়তা করেনি। একমাত্র শেখ হাসিনাই করেছেন৷ অন্যরা ফুটানির দল। সাহেবদের দল। তারা জনগণের পাশে থাকে না। তারা শহরে বাস করে। একমাত্র শেখ হাসিনাই গ্রামের দিকে নজর দিয়েছেন। গ্রামে গ্রামে সড়ক, ব্রিজ কালভার্ট, টিউবওয়েল, ল্যাট্রিন থেকে শুরু করে যা প্রয়োজন সব করে দিচ্ছেন। আওয়ামীলীগ চায় দেশের মানুষ শান্তিতে থাকুক৷ তাই দেশের উন্নয়ন অগ্রগতি বেগবান রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে৷
মন্ত্রী আরও বলেন, সামনে নির্বাচন। শেখ হাসিনা সুযোগ দিলে আবারও আসব। আমি যদি ভাল কাজ করে থাকি, উন্নয়ন করে থাকি। তাহলে আমাকে মনে রাখবেন। এটাই আমার জীবনের শেষ নির্বাচন৷ আমি চাই আপনাদের সেবা করতে। নিজেকে আপনাদের মাঝে বিলিয়ে দিতে। আপনারা নৌকায় সিল মারলে কেউ আটকাতে পারবে না। দেশের উন্নয়নে মিলেমিশে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই৷
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পরিকল্পনামন্ত্রীর পুত্র সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনসহ প্রমুখ৷ এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ৮ ইউনিয়নের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied