ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আইনের তোয়াক্কা না করে রাতের আঁধারে পাকা স্থাপনা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২৩ দুপুর ১:৫১

আইনের তোয়াক্কা না করে চট্টগ্রামের বাঁশখালীর গুনাগরী এলাকার প্রভাবশালী আলমগীর গং রাতের আঁধারে পাকা স্থাপনা নির্মাণ করেছে মর্মে অভিযোগ করেছে এক ভুক্তভোগী পরিবার।

উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরীর ভাসাইন্যার দোকান এলাকার দেওয়ান আলীর বাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। ৭ নভেম্বর (মঙ্গলবার) সরেজমিনে পরিদর্শনে পাকা স্থাপনা (ওয়াল) নির্মাণের দৃশ্য দেখা গেছে। 

ভুক্তভোগী ফয়েজুন্নেছা বলেন, দক্ষিণ সাধনপুরের মৃত গোলাম রহমান এর পুত্র মোঃ জুনাইদ উদ্দিন এর কাছ থেকে দলিল নং ৪৩০১, একই এলাকার মৃত গোলাম রসুলের পুত্র মোঃ নাছির উদ্দীনের কাছ থেকে ৩৪৯৯ নং দলিলে এবং একই ভাবে সাধনপুরের হাজী গোলাম রহমানের পুত্র মোঃ নাজেরুল হকের কাছ থেকে ৫৩৪৩ নং দলিলসহ সর্বমোট তিনটি খরিদা দলিল মুলে শান্তি পূর্ণ ভাবে দখল স্থিত থাকিয়া বিএস জরিপের ৬৬৭, ৬৬৪,৫২০, ১১৫৬ নং খতিয়ান হইতে আগত আমার নামে সৃজিত নামজারি ২৭৮৯ নং খতিয়ানের বিএস ৩৩২৯ নং দাগের ৪ শকত বা ২ গণ্ডা জমি চৌহদ্দিসহ খরিদা মুলে অদ্যবধি পর্যন্ত শান্তি পূর্ণ ভাবে দখল স্থিত থাকিয়া চাষাবাদ করিয়া আসিতেছে।

উক্ত নালিশী জমি একই এলাকার কালা মিয়ার পুত্র আলমগীর গংরা তাদের বাড়ীর পার্শ্ববর্তী হওয়ার সুবাদে তাদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছিল, এতে আমি জমি অসম্মতি প্রকাশ করায় ক্ষিপ্ত হইয়া উক্ত নালিশী জমি অভিযুক্ত আলম গং জবরদখল চেষ্টা করাতে আমি জমি মালিক বাদী হয়ে মাননীয় অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট আদালত (দক্ষিণ) চট্টগ্রাম -এ ১৪৫ ধারায় অভিযুক্ত আলমগীর গং এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। উক্ত মামলা মাননীয় আদালতের বিচারক মহোদয় বাঁশখালী থানা পুলিশকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ প্রদান করেন। এতে নোটিশ ইস্যু করাতে বিবাদীরা আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে, একপর্যায়ে আইনের তোয়াক্কা না করে রাতের আঁধারে নালিশী বিএস ৩৩২৯ দাগের আমার দখলীয় জমিতে পাকা স্থাপনা (ওয়াল) নির্মাণ করিয়া ফেলেছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে।

এবিষয়ে জানতে চাইলে, রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত এস আই মনোয়ার হোসেন  জানান, আদালতের আদেশের ভিত্তিতে শান্তি -শৃঙ্খলা বজায় রাখতে দুই পক্ষকে নোটিশ দেয়া হয়েছে, তবে এরই মধ্যে আমাদের অজান্তে বিবাদীরা  রাতের আঁধারে একটি পাকা ওয়াল স্থাপনের কিছু কাজ করেছিলো, খবর পেয়ে আমরা ওই কাজ বন্ধ করে দিয়েছি, এরপর থেকে কাজ বন্ধ আছে, শান্তি -শৃঙ্খলাও স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশ মনোয়ার।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির