র্যাবের হাতে ৪৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
চারশো ৮০ পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। তিনি ময়মনসিংহের পাগলা থানাধীন নয়াবাড়ী গ্রামের মো. নুরুল সরকারের ছেলে। তার ব্যবহৃত একটি মোবাইল জব্দ করেছে র্যাব।
বুধবার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য দীপেশ্বর এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে র্যাবের একটি আভিযানিক দল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ওই এলাকা থেকে আবু সাঈদকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আবু সাঈদের বিরুদ্ধে হোসেনপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান