ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জীবন সংগ্রামে মেধাবী শিক্ষার্থী; সহযোগিতা করলেন সামাজিক সংগঠন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-১১-২০২৩ দুপুর ১:৫৩
শনিবার ১২ আগস্ট।ঢাকা থেকে প্রকাশিত পাঠক প্রিয় দৈনিক সকালের সময় পত্রিকার ৮ম পাতায় মেধাবী রাব্বি সরকার এখন ঝালমুড়ি বিক্রেতা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।প্রতিবেদনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জয়ানপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ুয়া মেধাবী শিক্ষার্থী রাব্বি সরকারের পিতা মারা যাওয়ার পর অসুস্থ মা আর ১৮ মাস বয়সী প্রতিবন্ধী ছোট বোন কে নিয়ে তার হার না মানা এক জীবন গল্পের কথা প্রকাশ পায়।
 
সেখানে মেধাবী শিক্ষার্থী তার মালামাল শূন্য দোকানে কিছু পণ্য সামগ্রী সহযোগিতা চেয়ে প্রতিবেদকের মাধ্যমে দেশ বাসীর কাছে সহযোগিতা কামনা করেন। প্রতিবেদন টি প্রকাশ হওয়ার পরেই তা স্যোশাল মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার ঘটে।বিষয়টি নজরে আসে উপজেলার স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠন নামে একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠনের।কেআর ফ্যামেলির অর্থায়নে মঙ্গলবার সকালেই মেধাবী শিক্ষার্থী রাব্বি সরকারের দোকানের মালামাল নিয়ে হাজির হয় সংগঠনটির সদস্যরা।ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম ও এলাকাবাসীদের উপস্থিতে মেধাবী শিক্ষার্থী রাব্বি সরকারের দোকানে মালামাল দিয়ে সাজিয়ে দেন সংগঠনটির সদস্যরা।
 
মালামাল তুলে দেওয়ার বিষয়টি নিয়ে জয়ানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,রাব্বি সরকার একজন মেধাবী শিক্ষার্থী। তার বাবা মারা যাওয়ার পর থেকে পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরতে বিদ্যালয়ের পাশেই ঝাল মুড়ি বিক্রি করে।এ নিয়ে দৈনিক সকালের সময় পত্রিকায় একটি প্রতিবেদন ও ছাপা হয়েছিলো।আজকে দেখলাম স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সদস্যরা মালামাল শূন্য দোকানটিতে মালামাল দিয়ে পূর্ণ করে দিয়েছে।নিঃসন্দেহে এটি একটি মহতি উদ্যোগ বলে মনে করি।
 
স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনটির প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী দৈনিক সকালের সময়কে ধন্যবাদ জানিয়ে বলেন,আমরা সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি।মেধাবী রাব্বি সরকার কে নিয়ে আমরা দৈনিক সকালের সময় পত্রিকায় একটি প্রতিবেদন দেখি। তারপর কেআর ফ্যামেলির অর্থায়নে আমরা রাব্বি সরকারের এই মালামাল শূন্য দোকানে মালামাল তুলে দিয়েছি।সকালের সময় পত্রিকায় প্রকাশ হয়েছে বলেই আজ আমরা এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাড়াতে পেরেছি। 
 
স্বেচ্ছাসেবী কাজল দাস জানান,আমরা জানি দৈনিক সকালের সময়ের প্রতিবেদক সাইদুল ইসলাম আবির সর্বদাই বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন।আশা করি বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে তিনি দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকবেন।
 
এ বিষয়ে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম বলেন,রাব্বি একজন মেধাবী শিক্ষার্থী তার ক্লাস রোল ৫। সে তার অল্প বয়সেই বাবাকে হারিয়ে এক জীবন যুদ্ধে নেমে পড়েছে।দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে উপজেলার স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের পক্ষ থেকে তাকে দোকানের মালামাল তুলে দিয়ে সহযোগিতা করেছে।নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ।তিনি এ প্রতিবেদক কে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে এভাবেই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার কথাও বলেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের