রাজনগরে শীতের সবজির বাজারে আগুন
কাঁচাবাজারগুলোতে শীতের আগাম সবজি উঠলেও অতিরিক্ত দামে নাকাল হচ্ছেন সাধারণ মানুষজন। কারণ হিসেবে বিক্রেতারা অবরোধের অজুহাত সামনে আনছেন।পণ্য আনতে অতিরিক্ত খরচ লেগেছে এমন দাবি তুলে গত সপ্তাহের চেয়ে প্রায় প্রতিটি সবজিতেই চার থেকে পাঁচ টাকা বেশি দাম চাইছেন তারা। তাতে শীতের সবজির স্বাদ নেওয়া থেকে দূরে থাকতে হচ্ছে অনেক ক্রেতাকে।
বুধবার (৮ নভেম্বর) সারাদিন রাজনগরে মুন্সিবাজার কাঁচাবাজার এবং বাইরের খুচরা দোকানগুলো ঘুরে দেখা যায়, করলা, বেগুন, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙা, কচুর লতি, ঢেঁড়শ, লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাকসহ সবধরনের শাক-সবজিতে বাজার ভরপুর। তবে কোনো সবজির দামই গত সপ্তাহের জায়গায় নেই।
এসব সবজির অধিকাংশটির দামই শুরু হচ্ছে ৭০, ৮০ ও ৯০ টাকায়। সর্বোচ্চ দাম হাঁকা হচ্ছে শিম, গাজর, টমেটো। আকার ও মানভেদে ১০০-১২০ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে প্রতি কেজি শিম।তাছাড়া নতুন ফুলকপি কেজি ৮০টাকা, ঢেঁড়শ ৪০-৫০ টাকা, করলা ৮০টাকা, বেগুন জাতভেদে ৬০ টাকা, কাঁচা পেঁপে ৪০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়। পিছিয়ে নেই শসা, গাজরের দামও। দেশি শসা ৫০-৬০ টাকা, হাইব্রিড শসা ৪০-৫০ টাকা, গাজর ৯০ টাকা ও বরবটি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া দেশি পেঁয়াজ ৮০ টাকা, আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা, দেশি আদা ২০০ টাকা, দেশি রসুন ১৭০ টাকা, ভারতীয় রসুন ১৫০-১৬০ টাকা এবং শুকনা লাল মরিচ ৪৪০ টাকা কেজি, ডিম হালি ৬০ টাকা, পিয়াজ কেজি ৮০, গাজর ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।শাকের বাজারও দামে পিছিয়ে নেই। লাউশাক, পালং শাক, লালশাক, কলমি শাক, কচু শাকসহ সবধরনের শাকের বাজারই চড়া। প্রতি আঁটি লাউ শাক ৩০-৪০ টাকা, পুঁই শাক ৪৫-৫০ টাকা এবং পালং শাক, লাল শাক, কলমি শাক ও কচু শাক ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
করিমপুর কাঁচাবাজারের ব্যবসায়ী হাকিম মিয়া বলেন, টমেটোর নতুন বাজারে আসছে দাম তো একটু বেশিই পড়বে। আমরা চাই ক্রেতাদের কম দামে সবজি দিতে কিন্তু আমরা দিতে পারছিনা। কারণ আমাদেরও বেশি দামে সবজি ক্রয় করতে হচ্ছে। অন্যদিকে ক্রেতা জয়নুল আবেদীন বলছেন, আগে বাজারে আসলে ৪-৫ ধরনের সবজি বাসায় নেয়া যেত। আর এখন দাম বাড়ার কারণে চাহিদা মতো সবজি নিতে পারি না।এতদিন তরকারি হিসেবে আলু ব্যবহার করলেও এখন দাম বাড়ার কারণে সেটি কেনা কষ্টকর হয়ে পড়েছে। একটা সবজিও কম দামে নেই। মানুষজন কি খাবে। শীতের পুরো মৌসুম শুরু না হলে এরকম অবস্থার পরিবর্তন হবে না।
স্বস্তির খবর নেই মুদিপণ্যেও। বুটের ডাল ১০০ টাকা, অ্যাংকর ডাল ৯০ টাকা, মসুর ডাল ভারতীয় ১২০ টাকা, দেশি ডাল ১৪০ টাকা, ছোলা ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও খোলা চিনিগুড়া চাল ১৪৫ টাকা, মিনিকেট চাল মানভেদে ৮০,৭০, ৬০, টাকা, বই নাজিরশাইল চাল ৭৫-৮০ টাকা, চিনি ১৫০ টাকা, গুঁড়াদুধ ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।একইসঙ্গে সয়াবিন তেল প্রতি লিটারের দাম পড়ছে ১৭০ টাকা। রুপচাঁদা ব্র্যান্ডের ৫ কেজির সয়াবিন তেলের বোতলের দাম হয়েছে ৮০০ টাকা এবং পামঅয়েল বিক্রি হচ্ছে ১২৫ টাকা কেজি দরে
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied