ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে ভাতা দ্বিগুণ করে দেওয়া হবেঃ রনজিত রায়


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৮-১১-২০২৩ দুপুর ৪:৬

গতকাল মঙ্গলবার বিকালে চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর -৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিত কুমার রায়  বক্তব্যকালে তিনি এসব কথা বললেন 
 আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে জনগনের ভাগ্যের পরিবর্তন ঘটে। জননেত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোর গোড়ায় সরকারী সেবা পৌঁছে দিয়েছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। বাঘারপাড়া উপজেলার প্রত্যেকটা ঘরে ঘরে এখন বিদ্যুতের আলো জ্বলছে। শিক্ষিত জাতি গঠনে বছরের শুরুতে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল  ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৫০ জন এমপির সামনে কথা দিয়েছেন,  এবার আওয়ামীলীগ ক্ষমতায় আসলে সকল ভাতা দ্বিগুণ করে দেওয়া হবে। বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে এম পি রঞ্জিত কুমার রায় বলেন  আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা আমাদেরকে মানবাধিকারের কথা বলে, অথচ ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে সেখানে তারা নিশ্চুপ, মায়ানমার থেকে ১২ লাখ রোহিঙ্গা বিতাড়িত করেছে যারা তাদের ব্যাপারে কোন কথা নাই, তখন তাদের মুখ থেকে মানবাধিকারের কথা শোনা যায়না। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা প্রশাসক মোাহাম্মাদ আবরাউল হাসান মজুমদার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার, বেলাল হুসাইন, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া ভারভীন সাথী, শুভেচ্ছা বক্তব্য রাখেন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার শাহা। এছাড়াও ভাতাভোগীদের পক্ষে একজন বীরমু্ক্তিযোদ্ধাসহ বেশ কয়েকজন ভাতাভোগী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, আরো উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারবৃন্দ।

এমএসএম / এমএসএম

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত