মান্দায় নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নওগাঁর মান্দায় নিয়োগের পূর্বে প্রার্থীতা যাচাই-বাছাই ও অর্থ লেনদেনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলা ভালাইন ইউপির বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক যোগসাজস করে নিয়োগের পূর্বেই অর্থিক লেনদেন করছেন।এমনকি ম্যানেজিং কমিটির অন্য সদস্যদেরকে না জানিয়ে তারা এমন কর্মকান্ড চালাচ্ছেন।
ইতি মধ্যে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি মহোদয় উক্ত প্রতিষ্ঠানের পাঁচটি পদে নিয়োগের জন্য প্রায় ৭৫ লক্ষ টাকা চুক্তিবদ্ধ করছেন। চুক্তিবদ্ধ অনুয়ায়ী তারা প্রার্থীদের নিকট থেকে অগ্রিম কিছু টাকা গ্রহণ করেছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দূর্নীতিবাজ প্রধান শিক্ষক ও সভাপতি মহোদয়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সুষ্ঠভাবে নিয়োগের দাবীতে এলাকার সর্ব মহলের লোকজন ও সুধিজন এই প্রতিবাদ সমাবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন,ভালাইন ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম বারেক,বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অসিমদ্দিন দেওয়ান ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক রশিদুল ইসলামসহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন
শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার