ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গুইমারায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৮-১১-২০২৩ দুপুর ৪:২৮

 খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় তথ্য আপা পরিচালিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।

বুধবার (৮ নভেম্বর ২০২৩) বেলা ১১ টায় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা কীর্তি চাকমার সঞ্চালনায় গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এসময় অন্যাদের মধ্যে গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শামীম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন, পরিবার পরিকল্পনার পরিদর্শনকারী শিপ্রা রানী মজুমদার, তথ্যসেবা সহকারী অর্জিনা ত্রিপুরা ও উশ্যাংচিং মারমাসহ স্থানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা জন্ম ও মৃত্যু সনদের গুরুত্ব আরোপ করেন। এছাড়াও শিশুদের জন্মের ৪৫দিনের ভিতর জন্ম নিবন্ধনের আবেদন করলে কোনো প্রকার অর্থ লাগবে না বলেও জানান। পরে কোথায় বাল্যবিবাহ হতে দেখলে প্রশাসনকে জানানোর জন্য আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ