ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মাধবপুরে কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি, সার ও বীজ বিতরণ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৮-১১-২০২৩ দুপুর ৪:৩৫

হবিগঞ্জ জেলার  মাধবপুরে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ৬০ জন উদ্যোক্তার মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি, সার ও বীজ বিতরণ করা হয়েছে বুধবার  (৮-নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্যোক্তাদের হাতে এসব উপকরণ তুলে দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মন্জুর আহ্সান।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)মাধবপুর  শাখার উদ্যোগে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা দেয়ার জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মাধবপুর শাখার ব্যবস্থাপক মোহিত রঞ্জন ভট্টাচার্যের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,মাধবপুর মডেল প্রেসক্লাবের আহবায়ক আজিজুর রহমান জয়, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃএরশাদ আলী,ইউসিবি (পিএলসি) মাধবপুর শাখার অপারেশন ম্যানেজার সাইদুর রহমান মোল্লা ,জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক মোঃ বদু মিয়া প্রমুখ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)মাধবপুর  শাখার ব্যবস্থাপক মোহিত রঞ্জন ভট্টাচার্য  জানান, এ উপজেলার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ৬০ জন উদ্যোক্তার মাঝে ৯ লাখ টাকার  পানির পাম্প, ধান মাড়াই যন্ত্র, ফ্যান,কিটনাশক যন্ত্র,সার ও বীজ সহ বিভিন্ন উন্নত কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এছাড়া ও উদ্যোক্তাদের কৃষি,প্রাণিসম্পদ  ও মৎস্য খাতের বিশেষ উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নরসিংদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

নেত্রকোণার খালিয়াজুরীতে শ্রমিক দল নেতার মাদক সেবনে ছবি ভাইরাল হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংচুয়ালিটি বর্ষপূর্তি উদযাপন

মাদক কারবারীদের বাড়ীতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা দিলেন ইউএনও

কেশবপুরে লোডশেডিংয়ে জনজীবনে চরম ভোগান্তি

শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে সোমবার

রায়গঞ্জে অবৈধভাবে জমির নামজারি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে

আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান

সুন্দরবনে ড্রোন অভিযানে বিষ দিয়ে মাছ ধরা পন্ড, নৌকাসহ বিষ জব্দ

লালমনিরহাটে ভোল বদল রাজনীতির কারিগর সোহরাবের আঃলীগ থেকে পদত্যাগ

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতা নিহত, সড়ক অবরোধ