আশুলিয়াতে শ্রমিকদের আন্দোলন মোকাবেলায় পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ২৩ হাজার টাকা করার দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ার পোশাক শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর আঞ্চলিক সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।পোশাক শ্রমিকরা জানান, ন্যায্য মজুরির দাবিতে পোশাক শ্রমিকরা কয়েক দিন যাবত আন্দোলন করছে। কিন্তু গতকাল মজুরি ঘোষণা করলে তা দাবিকৃত মজুরির তুলনায় অনেক কম। ওই ঘোষণা শ্রমিকরা প্রত্যাখান করে আজ সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদেরকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এই সময় পথচারীরা পরিস্হিতি দেখে বিক্ষিপ্তভাবে পালাতে দেখা যায়। তবে কিছুসময় পর পুলিশ, বিজিবি, শিল্পপুলিশ ও আনসার বাহিনী উপস্হিত হলে পরিস্হিতি স্বাভাবিক হয়ে আসে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম জানান, দুপুরে খাবারের বিরতির সময় রাস্তায় অবস্থান নিয়েছিল শ্রমিকেরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ারশেল ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সাভার আশুলিয়া শিল্প এলাকা জনগণের জানমাল নিরাপত্তার দায়িত্বে সার্বিক তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং পুলিশের পাশাপাশি যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য র্যাব, বিজিবি, শিল্পপুলিশ ও আনসার বাহিনী মোতায়েন রয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন