৮০ কেজি জাটকাসহ ৩ মৎস্য ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ।
পটুয়াখালীর কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে ৮০ কেজি জাটকাসহ ৩ মৎস্য ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে৷ কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শক ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এর নেতৃত্বে, এস আই তাপস কুমার সরকার, এ এস আই মোঃ আজিম উদ্দিন, এএস আই মোঃ আঃ মোতালেব।মহিপুর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মো. হিলন বিশ্বাস (৪২), মো. মাছুম সিকদার (৩৬), মো. রবিউল ইসলাম (২৩)। এরা মহিপুরের কাউয়ার চর এলাকার বাসিন্দা।
কুয়াকাটা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে ৬ মাসের জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা চলছে। এরই ধারাবাহিকতায় উপজেলার মহিপুর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভ্যান থেকে ৮০ কেজি জাটকাসহ ৩ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জাটকা নিরধ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের আদালতে প্রেরণ করা হবে। আদালতের আদেশ পেলে আমরা জাটকা এতিমখানা ও অসহায়, গরীব মানুষের মাঝে বিতরণ করা হবে। আগামী ছয় মাস এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied