ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুর প্রেসক্লাব ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৯-১১-২০২৩ দুপুর ১:১৪
দিনাজপুর জেলার বিরামপুর প্রেসক্লাব-এর স্থায়ী ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
 
বুধবার সন্ধ্যায় পৌর শহরের কলেজ বাজার (দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক সংলগ্ন) মেইন রোডের পাশে প্রেসক্লাবের নিজস্ব জায়গায় ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও প্রেসক্লাব-এর প্রধান উপদেষ্টা শিবলী সাদিক এমপি। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব আহ্বায়ক মোরশেদ মানিক।
 
প্রেসক্লাবের অন্যতম সদস্য ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিনিধি এ, এস, এম আলমগীরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আককাস আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার প্রমুখ।
 
এসময় বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভার:) অদ্বৈত্য কুমার, মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সংসদ সদস্যর সফরসঙ্গী, সুধীজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিরামপুর প্রেসক্লাব। সেই থেকে অস্থায়ী কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র প্রচেষ্টায় প্রেসক্লাব-এর স্থায়ী কার্যালয় নির্মাণের উদ্যোগ নেয়া হয়৷

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত