ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

দীপকের (পিইউসি) ঘুষ বাণিজ্যে অতিষ্ট ইলেকট্রিশিয়ানরা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৯-১১-২০২৩ দুপুর ১:২০

ঢাকা কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (৪)আউতা ভুক্ত কলাতিয়া জোনাল অফিসের (পিইউসি)দীপক কুমার কর্মকারের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ইলেকট্রিশিয়ানরা । টাকা না দিলে ফাইল ছাড়েননা।প্রকাশ্যে ঘুষের টাকা প্রসাদ মনে করে নিয়ে থাকেন দীপক।টাকা না দিলে দেখান নানা ধরনের তাল বাহানা।

একাধিক ইলেকট্রিশিয়ানরা বলেন দীপক সরাসরি বলেন।ঘুষের টাকা আমি একা নেই না,এজিএম থেকে দিতে হয় জিএম পর্যন্ত । আরও বলেন আমার ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়ি একই জেলায় তাই আমি দীপক চাকুরী হারানোর ভয় করিনা।

দীপকের বিরুদ্ধে সকল ইলেকট্রিশিয়ানরা প্রতিকার চেয়ে অভিযোগ করেছেন আর ই বির চেয়ারম্যান বরাবর। ঘুষের টাকা লেন দেনের একাধিক কল রেকর্ড ও ভিডিও জমা দিয়েছেন সংবাদ কর্মীদের হাতে।

সকলের একই কথা  কলাতিয়া জোনাল অফিসের আওতা ভুক্ত ইলেকট্রিশিয়ানরা গ্রাহকের কোন কাজ পিউসি দীপকের কাছে নিয়ে গেলেই শুরু করেন না বাহানা প্রকাশে টাকা চেয়ে থাকেন দীপক ,চাহিদা মতো টাকা না দিলে ফাইল ছারেন না বিধায় অতিষ্ঠ হয়ে সকল ইলেকট্রিশিয়ানরা ও সাধারণ মানুষ মিলে  গতকাল সকালে কলাতিয়া বিদ্যুৎ অফিসের সামনে

মানববন্ধন করেন। দীপক হঠাও বিচার কর শ্লোগান দিতে থাকেন ভুক্ত ভুগিগণেরা। একাধিক সাংবাদিকদের উপস্থিতিতে সাধারণ মানুষের কাছে যানতে চাইলে, তারা বলেন পি ইউ সি  দীপকের কাছে আমরা সরাসরি কোন আবেদন নিয়ে গেলে প্রথমে আমাদের কাছে যানতে চান, ইলেকট্রিশিয়ানকে কত টাকা দিয়েছেন। দীপক প্রথমে গ্রাহকের কাছে যানেন কত টাকা, তারপর ইলেকট্রিশিয়ানের কাছে মোটা অংকের দাবী করেন দীপক। চাহিদা মতো না পেলেই শুরু করেন তাল বাহানা।ভুক্তভুগি ইলেকট্রিশিয়ান যারা অভিযোগ করেছেন,শিমুল হোসেন।মেহেদি হাসান। শাহিন।আরিফ হোসেন।মানিক। খোরশেদ আলম। নাসির উদ্দিন মুন্সি। জাহিদ হোসেন। মাসুদ। সজীব হাউলাদার।রোকন।শরীফ হোসেন গাজী।

অভিযোগ উঠেছে ভুনিহিন আশ্রয়ণ প্রকল্পের ইলেকট্রিশিয়ানের পারিশ্রমিকের টাকাও আত্মসাৎ করেছেন পিইউসি দীপক। আসাদউজ্জামান নামের লোকাল ইলেকট্রিশিয়ান বলেন সিরাজপুর চান্দুর ইউনিয়নের আটিপারা গ্রামে ভুনিহিন আশ্রয়ণ প্রকল্পের কাজ আমাকে দিয়ে প্রায় ১৮৪ টি ঘড়ের বিদ্যুতের কাজ করান দীপক । কিন্তু আমি একজন অসহায় গরীবের ছেলে বিধায় আমার পারিশ্রমিকের টাকা মেরে দেন পি উ সি দীপক। এনিয়ে  দীপকের সাথে আমার একাধিকবার কথা কাটাকাটি হলে দীপক আমাকে প্রান নাশের হুমকি দিয়ে বলেন টাকা চাইলে জানে মেরে ফেলবো।আজকের পরে কলাতিয়া বিদ্যুৎ অফিসের আশপাশে দেখলে দালাল বলে পুলিশে ধরিয়ে দিবো।

প্রায় ছয় বছর আগে গণমাধ্যমে অনৈতিকের খবর প্রকাশ হলেও (আরইবির)তদন্ত কর্মকর্তাদের মেনেজ করে পার পেয়েযান।

উল্লেখিত বিষয়ে মুঠো ফোনে জি এম মোঃ আলির কাছে যানতে চাইলে তিনি বলেনঃ দীপক আমার অফিসের একজন কর্মচারী, তার বিষয়ে কোন অভিযোগ পাওয়ার পর অফিসিয়াল নিয়মে যেটা করার সে ভাবেই ব্যবস্হা নেওয়া হচ্ছে, যেহেতু মৌখিক অভিযোগ না, সেক্ষেত্রে তদন্ত কার্যক্রম পর্যন্ত অপেক্ষা করলে ভাল হত, তারপরও বিষয়টি জানার পর তাৎক্ষনিক দীপককে সরিয়ে হেড অফিয়ে নেওয়া হয়েছে।

আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।তবে অভিযোগের প্রেক্ষিতে  দীপকের ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে । প্রমান পেলে আমাদের হেড অফিস থেকে ব্যবস্থা  নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক