ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সরাইলে সাড়ে ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৯-১১-২০২৩ দুপুর ১:২১
সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভিকটিমের মা বাদী হয়ে সরাইল থানায় ধর্ষণ মামলা করেন আবিদ মিয়া নাম এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত আবিদ সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া গ্রামের জোড়াশা এলাকার জসিম উদ্দিনের ছেলে।ভিকটিমের মা জানান, ৭ নভেম্বর মঙ্গলবার দুপুর একটার দিকে ভিকটিম শিশুটি বাড়ির পাশে রাস্তায় অন্য শিশুদের সাথে খেলছিল। এ সময় অভিযুক্ত আবিদ ভিকটিম শিশুটিকে লেলিয়ে বাড়ির পশ্চিম পাশের ধানী জমিতে নিয়ে জোরপূর্বকভাবে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে আবিদ পালিয়ে যায়। পরে ভিকটিম শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করা হয়।সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা রুজু হয়েছে। 
 
 

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ