জয়পুরহাটে সামছুল আলম দুদু এমপির নেতৃত্বে বিশাল উন্নয়ন শোভাযাত্রা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে তা জনসাধারণের মাঝে তুলে ধরতে বুধবার সারা দিন ব্যাপী এক উন্নয়ন শোভাযাত্রা করেছে জয়পুরহাট-১ আসনের এমপি সামছুল আলম দুদুর নেতৃত্বে নেতাকর্মীরা।
সকাল ১১ টায় পাঁচবিবি গোহাটি থেকে উন্নয়ন শোভাযাত্রা শুরু করা হয়। প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল, ৫০ টি মাইক্রোবাস ও ১০ টি ট্রাক নিয়ে নেতাকর্মীরা ওই উন্নয়ন শোভাযাত্রায় যোগদান করেন। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদু শোভাযাত্রার নেতৃত্ব প্রদান করেন।
শোভাযাত্রাটি জয়পুরহাট-১ আসনের অধিন জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে সন্ধ্যায় সমাপ্ত হয়। জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, জনপ্রতিনিধি ওই উন্নয়ন শোভাযাত্রায় অংশ গ্রহন করেন বলে জানা যায়।
উন্নয়ন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজা চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মাহমুদ হোসেন হিমু, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এটিএম আলমগীর কবির অভ্র, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ভাদশা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, পাচঁবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, দোগাছী ইউপি চেয়ারম্যান শামসুল আলম সুমন, কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল প্রমুখ।
এ বিষয়ে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদু বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে ওই উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করেছি। এতে করে গ্রামীন পর্যায়ে বসবাস করা নারী পুরুষরা একজোট হয়ে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ কে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব প্রদান করবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied