জয়পুরহাটে এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের উদ্যোগে বিশাল নাগরিক সভা
জয়পুরহাট-১ আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক এর আহবানে বিশাল নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
একনেকে ৪৯৯ দশমিক ৯০ কোটি টাকার জয়পুরহাট জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন ও এ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক সভায় জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ,লীগের সহ-সভাপতি মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি উপজেলা আ, লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা আ,লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, জয়পুরহাট পৌর আ,লীগের সভাপতি প্যানেল মেয়র দেওয়ান ইকবাল হোসেন সাবু, সাধারণ সম্পাদক কালীচরণ আগারওয়ালা, বিশিষ্ট্য ব্যবসায়ী জাহিদ ইকবাল, জেলা যুবলীগ সভাপতি রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গোলাম মোর্শেদ, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সম্পাদক আবু বক্কর সিদ্দিকী রেজা।
বক্তারা বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে বিভিন্ন দেশ নানাভাবে ষড়যন্ত্র করে চলেছে। ৭১ সালের মুক্তি যুদ্ধের সময়ও তারা এ দেশের বিপক্ষে ছিল। কিন্তু জনগণের দুর্বার মনোবলের সামনে তাদের ষড়যন্ত্র বিফলে গিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে । তাতেই এ দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। '
জন সমাবেশে প্রায় ১০ হাজার লোক অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied