যারা বাস-ট্রাক ভাঙ্গার নেতৃত্ব দেয় তারা এমপি হলে খবর আছে: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচন নিয়ে বিদেশিদের কোন চাপ নেই৷ আমরা আমাদের কাজ পুরোদমেই চালিয়ে যাচ্ছি৷ মাননীয় প্রধানমন্ত্রীও উৎফুল্ল। কোথাও কোন চাপবোধ নেই। আমিওতো আমার গ্রামে প্রত্যেক সপ্তাহে আসতেছি। চাপ হলে তো আসতাম না। কাজেই চিন্তার কোন কারণ নেই সময়মতোই সবকিছু হবে৷
শুক্রবার(১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঝিলমিল অডিটোরিয়ামের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আইন আছে, আইন মানলেই সুষ্ঠু হবে৷ সরকার শুধু আইন মানলে হবে না। সকল রাজনৈতিক দলকেই আইন মানতে হবে। যারা ট্রাকে আগুন দেয়, বাসে আগুন দেয়, ঢিল মারে তাদেরকেও আইনের আওতায় আসতে হবে। তারা যদি আইন মানে তাহলে তো সমস্যা নাই। একটি গোষ্ঠি নিজের হাতে আইন তুলে নিয়েছে৷ তারা মানুষের জানমালের ক্ষতি করছে৷ যারা বাস, ট্রাক ভাঙার নেতৃত্ব দেয় তারা এমপি হলে খবর আছে, সংসদে গেলে আরও খবর আছে৷
দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে মন্ত্রী বলেন, অবরোধের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে এটা ঠিকাছে। নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে৷
কষ্ট লাগবের জন্য আমরা কাজ করছি। তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে৷ ট্রাকে করে নায্যমূল্যে পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া কমদামে চাল বিক্রি করা হচ্ছে৷ ১ কোটি কার্ড সারাদেশে সরকার নির্ধারণ করে দিয়েছে৷ আশাকরছি অগ্রহায়ণ মাসের পরেই বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জেলা প্রকৌশলী(এলজিইডি) মাহবুব আলম, সার্কেল এসপি শুভাশিস ধর, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক প্রমুখ।
অপরদিকে সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প পিবিজিএসআই স্কীম সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় অনুদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied