দৌলতখানে আওয়ামী যুবলীগ'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ভোলার দৌলতখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভোলা-২( দৌলতখান - বোরহান উদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
প্রধান অতিথি তার বক্তবে বলেন,২০০১ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি জামাত সন্ত্রাসীদের তাণ্ডবে দৌলতখান বোরহানউদ্দিন সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল।মানুষের জান ও মালের কোন নিরাপত্তা ছিল না। আওয়ামী লীগ নেতাকর্মীদের বসত করে আগুন দিয়ে নিঃস্ব করা হয়েছিল। লুট করা হয়েছিল গোয়ালের গরু, পুকুরের মাছ, জমির ফসল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই সন্ত্রাসের জনপদ শান্তির জনপদে পরিণত হয়েছে।
তিনি বলেন,এখন আবার বিএনপি জামাত সন্ত্রাসীরা এই এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাচ্ছে। তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে আহবান জানান, যেকোনো মূল্যে বিএনপি জামাতের সন্ত্রাসের অপচেষ্টা রুখে সমগ্র দেশে শান্তির ধারা অব্যাহত রাখতে হবে।
আওয়ামী যুবলীগের আহ্বায়ক জোবায়ের হোসেন জাবু এর সভাপতিত্বে এবং আশরাফুল আলম বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ হাসান প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
Link Copied