গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে একাধিকবার ধর্ষণ
পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাধানাথ গ্রামে প্রতিবেশী এক গৃহবধুর নগ্ন ভিডিও ধারণ করে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে । এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধু। অভিযোগ দেওয়ার তিনদিনেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ গৃহবধুর পরিবারের।
অভিযোগ সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাধানাথ গ্রামের আইনুল ইসলামের ছেলে রিমফু (২২) সম্প্রতি নানা কৌশলে প্রতিবেশী গৃহবধুর (২০) অশ্লীল/নগ্ন ভিডিও ধারণ করেন। গৃহবধুর স্বামী প্রতিদিন বুড়িমারী স্থলবন্দরে লোড-আনলোডের কাজে যাওয়ার সুবাধে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করে রিমফু। যুবক রিমফু এভাবে একাধিকবার যৌন সম্পর্ক করে গৃহবধুর সাথে। এ সম্পর্ক চালিয়ে না গেলে ভিডিও ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয় ও বেশ কয়েকটি চিঠি পাঠায়। ঘটনা কাউকে জানালে এসিড দিয়ে পুড়িয়ে মারারও হুমকি দেওয়া হয়। গত ২৮ অক্টোবর রাতে আবারও ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে বলে জানায় ওই গৃহবধু। পরে ঘটনা তাঁর (গৃহবধুর) পরিবার ও গন্যমান্য ব্যক্তিদেরকে জানানো হয়। বর্তমানে রিমফু পলাতক রয়েছে। এ ঘটনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ জানে। রিমফুর পরিবার এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তিদেরকে ম্যানেজ বা যোগসাজস করে গৃহবধুর পরিবারকে ঘটনাটি ধামাচাপা দিতে চাপ দেয় এবং সময় ক্ষেপন করে বলে গৃহবধুর পরিবার দাবি করেছে। বাধ্য হয়ে বিচারের দাবিতে গত ৮ নভেম্বর গৃহবধু বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দেন। এখন পর্যন্ত থানা পুলিশ ঘটনার তদন্ত বা কোনো ব্যবস্থা নেয়নি বলে গৃহবধু জানায়।
এ ব্যাপারে শ্রীরামুপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, ‘বিষয়টি শুনেছি। দুই পক্ষের কেউ জানায়নি। তাছাড়া এগুলো সেনসিটিভ (স্পর্শকাতর) ব্যাপার এড়িয়ে চলি।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্তাধীন রয়েছে।’
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied