ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

উইকেটের পেছনে সোহানের যে বক্তব্য ভাইরাল!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১০:৪৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচে টাইগারদের জয় যখন নিশ্চিত তখন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বোলার সাকিবকে বলছিলেন, নেন ভাই নেন, তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেকদিন পর বাসায় যাবো।

মূলত তখন টাইগারদের কামড়ে ৯ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। ব্যাটিং করছিলেন জাম্পা। পরে সোহানের কথা রেখেছেন বিশ্বসেরা সাকিব। সাকিবের বলে ক্যাচ আউট হন জাম্পা। সোহানের সেই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ইয়াসিন আলী নামে একজন ফেসবুকে লিখেছেন, এইভাবে বলে কয়ে অস্ট্রেলিয়ার মত দলকে আমারা হারাই। এতেই বোঝা যায় আমরা ঘরের মাঠে কতটা শক্তিশালী।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই পরিবার থেকে দূরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ করে গত ২৯ জুলাই দেশে ফেরে টাইগাররা। এরপর জৈব সুরক্ষাবলয়ে ঢোকার কারণে পরিবারের সঙ্গে থাকা হয়নি কোনো ক্রিকেটারের। 

প্রীতি / প্রীতি

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ