ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায়-প্রাথমিক বিদ্যালয়ের গাছ বেঁচে পকেটে নেয়ার অভিযোগ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১২-১১-২০২৩ দুপুর ১:৪৬

চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ম বহির্ভূত ভাবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি গাছ বিক্রি করে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে প্রতিষ্ঠানের প্রধান ও সাতকানিয়া উপজেলা প্রাথমিক সহকারী  শিক্ষা অফিসারের বিরুদ্ধে। উপজেলার মধ্যম কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই এই কান্ড ঘটায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

রবিবার ( ১২ই নভেম্বর )  সকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নন্দীর বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে অনুমোদনহীন গাছকাটার গোড়ালি গুলির চিহ্ন ভেসে ওঠে। 

নিয়ম অনুযায়ী  উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক  গঠিত একটি কমিটির মাধ্যমে বন বিভাগের অনুমোদন সাপেক্ষে  গনমাধ্যমে প্রকাশ্যে নিলামের মাধ্যমে এই সরকারি গাছ কর্তন করার কথা থাকলেও এসবের কোন কিছুর বালাই না করে সরাসরি স্কুল প্রধান শিক্ষকের মাধ্যমে গাছগুলি নামে মাত্র টাকা দিয়ে পছন্দনীয় ব্যক্তিকে তোলে দেয়ার অভিযোগ ওঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাশেদুলের  বিরুদ্ধে। 

অথচ!আইন অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক গাছকাটার কমিটির সদস্য সচিব হবেন মাদার্শা বন বিভাগের রেঞ্জার। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে  সরকারি গাছকাটার বিষয়ে কোন কিছু জানেননা রেঞ্জার মামুন মিয়া।অপরদিকে অনুমোদন নিয়ে গাছ কাটা হয়েছে কিনা জানতে চাওয়া হলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস  ইংরেজি ভাষায় বলেন-প্রাকৃতিক দূর্যোগের  সময় প্রচুর গাছ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, কিছু প্রতিষ্ঠান প্রধান এই বিষয়ে আমাকে অবহিত করেছে তা  রেঞ্জারের মাধ্যমে নিলামের জন্য ইতিমধ্যে প্রক্রিয়াধীন। এরপরেও আপনি যেটা বলছেন সেটার যথাযথ ডকুমেন্টস না দেখে  আপাতত আমি কিছু বলতে পারছিনা। 

এবিষয়ে সাতকানিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাশেদুলকে কল করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি। অপরদিকে স্কুল কমিটির কোন যোগসাজশে এই কান্ড ঘটানো হলো কিনা এমন প্রশ্নের জবাবে স্কুল প্রধান শিক্ষক নেজাম উদদীন জানান-গ্রুপিং এর কারণে স্কুলে কোন কমিটি নেই তবে এডহক(আহবায়ক) কমিটি আছে।

এডহক কমিটির সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সদস্য সচিব প্রধান শিক্ষক হিসেবে আমি।তিনি আরো বলেন গাছগুলি ১৫হাজার টাকায় বিক্রি করে স্কুলের পাকা সিড়িঁ নির্মাণ করা হয়েছে এবং টিউবওয়েলের তলা পাকা করা হয়েছে।তবে সরেজমিনে গেলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয়রা জানান তিনটা গাছের প্রকৃত বাজার  মূল্য  ৭০হাজার টাকা কিন্তু তারা বিক্রি করেছেন ২৬হাজার টাকা দিয়ে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ গনমাধ্যমে ২৬হাজার টাকার কথাও স্বীকার না করে বলেছেন মাত্র ১৫হাজার টাকায় তা বিক্রি করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক নেজাম উদদীন আরো বলেন, স্লীপ ফান্ডের দুই অর্থ বছরের বরাদ্দও আমরা এখনো তুলতে পারিনি কারণ কমিটি নেই তাই।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত