ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

সার নিয়ে কৃষকদের এখন আর জীবন দিতে হয়না-এমপি হেলাল


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৩ দুপুর ২:৫৫

নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল বলেছেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ক্ষমতায় আসার পর সার নিয়ে সারাদেশে কৃষকদের আর কোন হাহাকার নেই। কোন কৃষককেই আর জীবন দিতে হয়না। বিগত বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে কৃষকরা সারের অভাবে ঠিকমত ফসল ফলাতে পারেনি। মধ্যরাত থেকে লানিয়ে দ্বাড়িয়ে থেকে সন্ধার পর খালিহাতে বাড়ী ফিরেছেন কৃষকরা। এমনকি সে সময় সারের জন্য কৃষকদের জীবনও দিতে হয়েছে। কৃষকরা ফসল ফলাতে সার খুঁজে পানননি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার বলিষ্ঠ নেতৃত্বে সারের সংকট কাটিয়ে সারাদশে এখন সার কৃষকদের খোঁজে বেড়ায়। তিনি বলেন,অসহায়,হতদরিদ্রদের কথা বিবেচনা করে বিভিন্ন প্রকারের ভাতার প্রচল শুরু করেছেন। বর্তমানে বয়স্ক,বিধবা,গর্ভ ভাতা,প্রতিবন্ধি ভাতাসহ বিভিন্ন ভাতা পাওয়ার কারনে আজ অসহায় মানুষরা সুখে আছেন।
রোববার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের আহসানগঞ্জ হাইস্কুল মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি আনোয়ার হোসেন হেলাল।

অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মঞ্জুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামানিক,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা প্রমূখ। সভায় অত্র ইউনিয়নের পাঁচ হাজার ১৪১জন উপকারভোগী এবং আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব