দুর্নীতির বিরুদ্ধে নো বলার আহবান জানিয়েছেনঃ ঢাকা জেলা প্রশাসক
দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে দুর্নীতিকে সবাইকে ‘নো’ বলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। লাইনে দাঁড়িয়ে সব ধরনের বিল জমা দিত হতো, এখন তা অনলাইনেই জমা দেওয়া যাচ্ছে। এভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারের ‘মাইগভ অ্যাপস’র ৫৯টি ডিজিটাল সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক মোঃআনিসুর রহমান বলেন, মধ্যম আয়ের ও ডিজিটাল দেশ হয়েছে বাংলাদেশ। এখন খাজনা ঘরে বসে দেওয়া যায়। একজন নাগরিক ঘরে বসে সেবা নিতে পারবে। সেবা নাগরিকদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। ঘরে বসে অনলাইনে ৫৯টি সেবা নিতে পারবে নাগরিকরা। প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশের যে ঘোষণা দিয়েছেন, সেই অগ্রযাত্রার পথে এগিয়ে গেলো ঢাকা জেলা প্রশাসন।ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের এটুআই প্রোগ্রামের প্রজেক্ট এনালিস্ট (উপসচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
‘মাইগভ অ্যাপস’র ৫৯টি সেবা হল অত্যাবশ্যকীয় পণ্যের ডিলিং লাইসেন্স, ডুপ্লিকেট লাইসেন্স ও লাইসেন্স নবায়ন আবেদনের মোট ৫১টি সেবা, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রত্যয়ন/সনদ প্রাপ্তির আবেদন, বীর মুক্তিযোদ্ধা সন্তান/নাতি/নাতনিদের প্রত্যয়নের আবেদন, পরীক্ষাকেন্দ্র স্থাপনের অনুমতির আবেদন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিজাইডিং অফিসার নিয়োগের আবেদন, অ্যাডহক কমিটিতে অভিভাবক সদস্য মনোনয়নের আবেদন, এনজিওসমূহের প্রকল্প বাস্তবতা সম্পর্কিত প্রত্যয়নপত্রের জন্য আবেদন, শিক্ষানুরাগী ব্যক্তি মনোনয়নের আবেদন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নতুনভাবে স্থাপনের জন্য/পাঠদানের জন্য দূরত্ব সনদের আবেদন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied