ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে চোরাই অটো সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১২-১১-২০২৩ বিকাল ৫:৯

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে সিয়াম মজুমদার (২০), মো: পরান (১৯), মহব্বত গাজী (২৯) নামে আন্তঃজেলা ব্যাটারী চালিত অটো-রিকসা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সিয়াম কুমিল্লার কোতোয়ালি থানার জগন্নাথপুর ইউনিয়নের বাঁশগড্ডা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে, মহব্বত গাজী একই গ্রামের মৃত আলী গাজীর ছেলে ও পরান একই থানার দৌলতপুর এলাকার মো: আবু হানিফের ছেলে। রোববার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ নভেম্বর)  রাতের বেলায় সংঘবদ্ধ একটি অটোরিকসা চোর চক্র চৌদ্দগ্রাম উপজেলাধিন কাশিনগর ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে ব্যাটারীচালিত একটি অটোরিকশা চুরি করে পলায়নকালে চৌদ্দগ্রাম থানার এসআই আবদুল কুদ্দুসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে একটি চোরাই অটো-রিকসা সহ সিয়াম, পরান ও মহব্বত গাজীকে কাশিনগর এলাকার সাতবাড়িয়া-দাতামা সড়কের বটতলা থেকে গ্রেফতার করা হয়৷ আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে ১টি চোরাই ব্যাটারী চালিত অটো-রিকসা সহ আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে থানা পুলিশ সদা তৎপর রয়েছে।’

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত