সোনারগাঁয়ে মাঠ দখলে আওয়ামীলীগ দেখা নেই বিএনপির
বিএনপি জামাত ডাকা অবরোধ কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হতে মেঘনা টোল প্লাজর কোথাও অবরোধ পালন করতে দেখা যায়নি স্থানীয় বিএনপির কোন নেতাকর্মীকে। অবরোধের অন্যান্য দিনের তুলনায় গতকাল রবিবার এ রুটে যান চলাচল ছিল চোখে পড়ার মতো। রাজধানী ঢাকায় প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মহাসড়কটিতে নির্ভিগ্নে যান চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার যান চলাচল খুবই কম ছিলো। যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও মালবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এদিকে অবরোধ কর্মসূচী সফল করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের দেখা না গেলেও মাঠে ছিল সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল রবিবার (১২ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় সোনারগাঁ আওয়ামীলীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর নেতেৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শান্তি মিছিল বের করে।
মিছিল শেষে দিনব্যাপী আওয়ামীলীগের নেতাকর্মীরা মহাসড়কের মেঘনা নিউ টাউন এলাকায় পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে বিএনপি জামাত অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করে মাঠ নিজেদের দখলে রাখে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা আ’লীগ সদস্য শেখ এনামূল হক বিদ্যুৎ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিক উল্লাহ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ ও আবু সাঈদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied