ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পাহাড়ে বাঙালিদের অধিকার বাস্তবায়ন হয়নি, হয়েছে লঙ্ঘন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১২-১১-২০২৩ বিকাল ৫:২১

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেছেন,পাহাড়ে বাঙ্গালীরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। পার্বত্য চট্টগ্রাম চুক্তি হলেও সে চুক্তির ধারার বাঙালিদের অধিকার বাস্তবায়ন করা হয়নি। বরং লঙ্ঘন করা হয়েছে। 

শনিবার খাগড়াছড়ির অফিসার্স ক্লাবে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, বাঙ্গালীরা পার্বত্য চট্টগ্রামে নিজ দেশে পরবাসী এখন। ইতিহাস বদলের কথা তুলে তিনি বলেন, ঘরে বসে থাকার সময় নেই প্রয়োজনে অধিকার আদায়ের আন্দোলনের বিকল্প নেই। 

এছাড়াও পাহাড়ে চলমান আঞ্চলিক সংগঠনের কর্মকাণ্ড,চাঁদাবাজি থেকে শুরু করে সম্প্রতি কেএনএফের আন্দোলনের মুখে সরকারের পক্ষ থেকে শান্তি কমিটির আলোচনার কথা তুলে ধরে নিজেদের অধিকার আদায়ের পার্বত্য চট্টগ্রামে প্রয়োজনে আবারো তাঁজারক্ত দিয়ে নিজেদের আত্ম সম্মান প্রতিষ্ঠার দাবী জানান তিনি। এতে তিনি বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানিয়ে তিনি মেধাবীরা বাঙালি নেতৃত্বের দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করে দিক নির্দেশনা দেন। 

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আতাউর রহমান সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো: আসাদ উল্লাহ এর সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহা সচিব মো: আলমগীর কবির,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,পিসিএনপির অস্থায়ী কমিটির সদস্য শেখ আহম্মদ রাজু,সদস্য মো: আবু তাহের,আব্দুল হামিদ রানা,পিসিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. আবদুল মজিদ,সংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান ডালিম,সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মো: নুর হোসেন ফরাজী,খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ,রাঙ্গামাটি জেলা সভাপতি মো: হাবিব আজম,বান্দরবান জেলা সভাপতি মো: আসিফ ইকবাল প্রমূখ। 

এর আগে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। করে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে প্রথম অধিবেশন সমাপ্তের পর শেষে দ্বিতীয় অধিবেশনে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়। আগামী ৩ কার্য দিবসের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে বলা হয় এতে। আংশিক কমিটিতে মো: শাহাদাৎ হোসেন কায়েশকে সভাপতি,সিনিঃ সহ-সভাপতি মো আসিফ ইকবাল,সিনিঃ সহ-সভাপতি মো আল আমিন (চবি),সাধারণ সম্পাদক মো হাবীব আজম,যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক হাবীব আল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ করা হয়। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে