'এপেক্স ক্লাব অব চট্টগ্রাম' এর এসভিপি হলেন আশ্রাফুল আলম ভূঁইয়া
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ক্লাব 'এপেক্স ক্লাব অব চিটাগাং' এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট(এসভিপি) হলেন এপে. মো: আশ্রাফুল আলম ভূঁইয়া।
এর আগে তিনি অত্র ক্লাবের দু'দুবারের নির্বাচিত সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট হওয়ার কথা থাকলেও ক্লাব এক্টিভিটিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা এবং ব্যাপক জনসমর্থন থাকায় তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। বলাবাহুল্য, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে পরবর্তী বছর প্রেসিডেন্ট হয়। এপে. আশ্রাফুল আলম ভূঁইয়ার বাড়ী চট্টগ্রামের সীতাকুন্ডের মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়ীয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে শহরে বসবাস করছেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। এপেক্স ছাড়াও তিনি সীতাকুন্ডের বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। একটি মাল্টিন্যাশনাল প্রাইভেট কোম্পানিতে চাকরির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত আছেন। এপেক্স ক্লাব অব চিটাগাং এপেক্স বাংলাদেশের জেলা-০৩ এর ০২ নং ক্লাব। জেলা-০৩ এর আরো অন্তত ১৮ টি ক্লাব আছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন