ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নবীনগরে বিষমুক্ত নিরাপদ সবজি আবাদ বাড়ছে


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর photo আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
প্রকাশিত: ১৩-১১-২০২৩ দুপুর ১:২০

খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতের গুরুত্ব এখন অনুভূত হচ্ছে সমান ভাবে। কৃষি খাতে প্রাযুক্তিক প্রগতির কল্যাণে খাদ্য উৎপাদন বেড়েছে ঠিকই, কিন্তু এর পরও নিরাপদ খাদ্যের প্রাপ্যতাকে অনিশ্চিত করে তুলছে কীটনাশক ও রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহার। বিষয়টি ভাবিয়ে তুলছে ভোক্তা থেকে শুরু করে নীতিনির্ধারক পর্যন্ত সব মহলকেই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গত কয়েক মাস ধরে বিষমুক্ত সবজি আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের পরিবেশবান্ধব কৌশলের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, পরিচালনা করা হচ্ছে কৃষক মাঠ স্কুল। এতে কৃষকদের বিষমুক্ত সবজি আবাদের কৌশল সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাসায়নিক সারের ব্যবহার কমানোর পাশাপাশি জৈব সার ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে। উপজেলা জুড়ে বিষ মুক্ত নিরাপদ কৃষিকে জনপ্রিয় করতে দেওয়া হচ্ছে প্র্রদর্শনী উপকরণ সহায়তা। পৌরসভার কৃষক হুসেন আলী জানান- আমি ২০ শতক জমিতে লাউ আবাদ করেছি। লাউয়ের জমিতে জৈবসার ব্যবহার করছি এবং লাউয়ের মাছি পোকা দমনে ব্যবহার করছি কিউ ফেরো। রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করায় উৎপাদন খরচ ও কমেছে। ইব্রাহিম ইউনিয়নের কৃষক কাউছার জানান- উপজেলা কৃষি অফিস কর্তৃক আমি কৃষক মাঠ স্কুলের মাধ্যমে পরিবেশবান্ধব রোগ-বালায় দমনের কৌশল গুলো সম্পর্কে প্রশিক্ষিত হয়েছি, বসতবাড়িতে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছি যা আমার জমিতে রাসায়নিক সার ব্যবহার কমাতে সহায়তা করেছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান- “নবীনগর কৃষিতে অনেক অগ্রসরমান উপজেলা। এখানে গত এক বছরে জৈব সারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। আমরা প্রতিটি ইউনিয়নে বিসিআইসি সার পরিবেশকের দোকানে জৈব সার কর্ণার স্থাপন করেছি। একজন জৈব বালাইনাশক ডিলার ও আছে। পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি সম্প্রসারিত হচ্ছে যা মাটির সুরক্ষা এবং টেকসই উৎপাদন বৃদ্ধি করবে”।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ