ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২৩ দুপুর ৩:২
নিজ দলের সন্ত্রাসকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দলত্যাগ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শতাধিক নেতাকর্মী। তারা মুলত দলের চলমান হরতাল-অবরোধ, জ্বালাও পোড়াও, নৈরাজ্যের বিরোধিতা ও প্রতিবাদ জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি প্রত্যেকে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন।
 
দলত্যাগ করা নেতারা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলায় ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল। শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমনের নেতৃত্বে ওই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
 
রবিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামে ফুল দিয়ে নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।  
 
আওয়ামী লীগে যোগদানকারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াহিয়া আহমদ সুমন বলেন, একদিকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অন্যদিকে বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরোধীতা করেই আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। আমাকে যখন দায়িত্বশীল নেতারা বোমা হামলা, গাড়ি ভাংচুর ও আগুন সন্ত্রাশ করতে নির্দেশ দেন তখন আমার বিবেক নাড়া দিয়েছি। আমি বুঝতে পেরেছি বিএনপি দেশের উন্নয়ন চায় না, তারা মানুষকে কষ্ট দিতে চায়। তাই আমিসহ আরও শতাধিক নেতাকর্মীরা আওয়ামীলীগের সরকারের উন্নয়ন কর্মকান্ড ও পরিকল্পনামন্ত্রীর উন্নয়নে অনুপ্রানিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেছি৷ 
 
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন  বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই ১০০ বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত সব দলের নেতা-কর্মীরাই। দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছেন। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চান না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।’
 
পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক খানের সভাপতিত্বে ফুল দিয়ে বরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, সাংগঠনিক সম্পাদক হাজী সৈয়দুর রহমান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সমাজসেবা সম্পাদক সুরুক মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমশর মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনসার উদ্দিন ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জলাল মিয়া প্রমুখ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত