ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবেঃ রমেশ চন্দ্র সেন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-১১-২০২৩ দুপুর ৪:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চড়াই-উৎরায় পেরিয়ে দেশকে সুন্দর জায়গায় নিয়ে গেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। শনিবার বিকালে সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের উন্নয়ন করছে এটা বিএনপির সহ্য হয় না। তাই তারা নানা ধরনের ষড়যন্ত্র করছেন। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বিএনপি-জামায়াত। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। কোন ভাবে ছাড় দেওয়া হবে না। সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার। সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল কাদের, সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অশোক কুমার দাস, দেবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম সহ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও দেবীপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ বক্তব্য দেন।
এর আগে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বড় বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন ও দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন