ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ধামরাইয়ে স্কাউটস ভবনের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১১-২০২৩ বিকাল ৫:১৯
ঢাকার ধামরাইয়ে স্কাউটস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।সোমবার (১৩ নভেম্বর) কুশুরা ইউনিয়নে বৈন্যা গ্রামে প্রধান অতিথি হিসাবে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস ধামরাই উপজেলার সভাপতি হোসাইন মোহাম্মদ হাই জকী ও সঞ্চালনা করেন ধামরাই মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম।
 
উপস্থিত ছিলেন ঢাকা জেলা আ'লীগের সিনিঃ সহ-সভাপতি ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান,উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা,কুশুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুুক্তিযোদ্ধা কৃষিবিদ মোঃ নূরুজ্জামান,বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) আমিমুল এহসান খান পারভেজ,বাংলাদেশ স্কাউটস উপ-কমিশনার মোহাম্মদ মঈনুদ্দিন মিয়া,বাংলাদেশ স্কাউটস নির্বাহী পরিচালক উনু চিং মারমা,ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামিল হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ