কলাপাড়ায় শিশুদের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
কলাপাড়ায় ভাসা-২ প্রকল্পের সুইমসেফ: জীবন রক্ষায় সাঁতার কার্যক্রমের অধীনে বার্ষিক সাঁতার প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের পুকুরে এ সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ছেলে ও মেয়েদের জন্য বয়স ভিত্তিক ৪টি বিভাগে (৬ থেকে ৮ এবং ৯ থেকে ১০) সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী মোট ৩৬জন প্রতিযোগী উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করে। স্থানীয় বিচারক মন্ডলীর মাধ্যমে প্রতি গ্রæপে তিনজন করে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্বাচন করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে কলাপাড়া উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, শাহীনা পারভীন সীমা, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান সুজন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মো. সিনহাজ উদ্দীন, ভাসা-২ প্রকল্পের ফিল্ড টিম ম্যানেজার মোহাম্মদ মোতাহের হোসেন, এলাকার গন্যমান্য ব্যক্তি, ভিআই পিসির সদস্য, গণমাধ্যম কর্মী ও ভিলেজ ইনজুরি প্রিভেনশন কমিটি'র সদস্যবৃন্দ, আঁচল মা এবং শিশুদের অভিভাবকসহ ভাসা প্রকল্পের কর্মীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল শিশুকে স্বান্তনা পুরস্কার দেয়া হয়।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied