ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-১১-২০২৩ বিকাল ৫:৩৬
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:শরিফুল আলম এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার বিকেলে চান্দাইকোনা ইউনিয়নের লক্ষীকোলা হঠাৎ বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
মানববন্ধনে বক্তব্য রাখেন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মহির উদ্দিন শেখ,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ খান, মো: রোকোনুজ্জামান তালুকদার, মো:সাদেক আলী শেখসহ আরও অনেকে।
 
এসময় বক্তারা বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত সাবেক ইউপি সদস্য মো: আব্দুল আলীম এর নিজস্ব ভারাটিয়া এক মহিলাকে দিয়ে গত ১০ নভেম্বর রাতে রায়গঞ্জ থানায় নারী নির্যাতন আইনে ইউপি সদস্য মো: শরিফুল ইসলামের নামে ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করে। মানববন্ধন থেকে অবিলম্বে ইউপি সদস্যের নামে মিথ্যা মামলা  প্রত্যাহারের দাবী জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে মামলা প্রত্যাহারে বাধ্য করা হবে বলে হুসিয়ারী জানানো হয়। মানববন্ধনে অত্র ওয়ার্ডের শতশত নারী পুরুষ অংশ গ্রহন করেন। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের