ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: সংসদ সদস্য জ্যাকব


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১৩-১১-২০২৩ বিকাল ৫:৩৭
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি বলেন, বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার অপেক্ষায় আছেন। মানুষ এখন বুঝতে পেরেছে উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ বিনির্মানের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই।
 
সোমবার দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
 
সংসদ সদস্য জ্যাকব বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। অন্যদিকে, অগ্নিসন্ত্রাসের মতো কাজই করে যাচ্ছে বিএনপি। তারা ক্ষমতায় থেকে লুটপাট করেছে আর এখন মানুষ পুড়িয়ে হত্যা করছে। বিএনপি সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ।
 
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারি প্রমূখ।

এমএসএম / এমএসএম

মে দিবস উপলক্ষে চসিক জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না: ডা. শাহাদাত

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু