চকলেটের লোভ দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীর বিরুদ্ধে একই বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার উপজেলার ফরদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।অভিযুক্ত দপ্তরি কাম নৈশপ্রহরী দিদার মিয়াকে (৩০) আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। দিদার উপজেলার নিজকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে।এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করেছেন। জানা গেছে, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের এক শিক্ষার্থী সোমবার সকাল সোয়া ৯টার দিকে স্কুলে যায়। দপ্তরি দিদার তাকে চকলেটের লোভ দেখিয়ে বিদ্যালয়ের দক্ষিণ পাশের পুরোনো ওয়াশব্লকের বাথরুমে নিয়ে ধর্ষণ করে। সে বিষয়টি কাউকে না বলতে ছাত্রীটিকে ভয় দেখায়। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে চলে যায়। রক্তক্ষরণ শুরু হলে তার মা দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলে মাকে সে বিষয়টি বলে। ছাত্রীটিকে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। ছাত্রীর মা এ ঘটনার বিচার দাবি করেছেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হোসেন জানান, দুপুর ১২টার দিকে ছাত্রীর বাড়ির লোকজন তাদের বিষয়টি জানান। পরে পুলিশ দিদারকে থানায় নিয়ে গেছে। একজন শিক্ষার্থী স্কুলে যৌন হয়রানির শিকার হবে, এটা খুবই দুঃখজনক।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ জানান, এ ঘটনায় দপ্তরিকে সাময়িক বরখাস্ত করেছেন।বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম জানান, দিদারকে আটক করা হয়েছে। শিক্ষার্থীর মা মামলা করেছেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied