ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন সম্পাদক সাইফ


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১৪-১১-২০২৩ দুপুর ১২:৩৭

গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ইসমাইল হোসেন সুজনকে সভাপতি ও সাইফ হাসানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছে জেলা ছাত্রলীগ।

এছাড়াও কমিটিতে অন্য যারা রয়েছেন, সহ-সভাপতি পিয়াস মোল্লা, আদনান শেখসহ ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক মারিয়া ইসলাম, আলামিন শেখসহ ৪জন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শান্তসহ ৪জন। আরো ২ জনকে সদস্য করা হয়েছে।

১৩ নভেম্বর সোমবার  রাত ১১টার পর থেকে ফেসবুকে কমিটি অনুমোদনের প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়। এতেই নিশ্চিত হতে হয় কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি দিয়েছে জেলা ছাত্রলীগ।

কমিটিতে জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো: সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়ল স্বাক্ষর করেছেন।

কমিটি দেয়ার খবরে রাতেই শ্রীপুর কাপাসিয়া সড়কে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.নাছির মোড়ল বলেছেন, কমিটিতে তারাই আসছে যারা কলেজে জনপ্রিয়। আগামী জাতীয় নির্বাচনে এরা ভূমিকা রাখবে। যার জন্য তাদের মূল্যায়ন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন