গুইমারায় ৭৫ ভূমিহীন ও অসহায় পরিবার পেল স্বপ্নের নীড়
খাগড়াছড়ির গুইমারাতে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকপ্লের নতুন ঘর ও জমি পেয়েছেন আরো ৭৫টি ভূমিহীন, গৃহহীন পরিবার।
১৪ নভেম্বর সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৫ম পর্যায়ের ১ম ধাপে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
প্রধান অতিথি মেমং মারমা বলেন, বাংলাদেশে একজনও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ধারাবাহিকতায় গুইমারাতে আশ্রয়ণ প্রকল্পের ৫ম পর্যায়ের ১ম ধাপে আরো ৭৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, প্রকল্প সচিব (পিআইও)রাজীব চন্দ্র পাল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু,এলজিউডি কর্মকর্তা আবদুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃহাছিনা আক্তার,গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর,সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী,সিন্ধুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভাগীয় কর্মকর্তা,সাংবাদিকবৃন্দসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন