ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-১১-২০২৩ দুপুর ৩:১
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধর্ষণ মামলায় অভিযুক্ত ইউপি সদস্য শরিফুল আলম কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। 
 
মঙ্গলবার ১৪ নভেম্বর সকালে চান্দাইকোনা ইউনিয়নের (ঢাকা-বগুড়া) মহাসড়কের থানারোড নামক স্থানে  ঘন্টা ব্যাপি  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
মানববন্ধনে  ভুক্তভোগী শিল্পি খাতুন জানায় দীর্ঘ দিন ধরে ইউপি সদস্য শরিফুল ইসলাম তাকে কু প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন রাত্রি ৯ টার দিকে আমি বাড়িতে একা থাকার সুযোগে সে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
 
এ বিষয়ে আমি নিজে বাদি হয়ে রায়গঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি। এসময় মানববন্ধনে  দুষ্কৃতীকারী ও কু-চরিত্রে লিপ্ত হওয়া শরিফ মেম্বারের নানা অপকর্মের বিষয় তুলে ধরে  বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন খান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিন্টু, ভুক্তভোগীর স্বামী ওর্য়াড আওয়ামী লীগের সহ সভাপতি  মুনসুর আলী সহ অনেকেই।এসময় বক্তারা আরো বলেন, ধর্ষন মামলার প্রভাবশালী আসামি ইউপি সদস্য শরিফুল আলম কে অতিদ্রুত  গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাই।এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন,ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেছেন।এঘটনায় বাদী ও বিবাদীগণ মানববন্ধন ও করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের