জয়পুরহাটে ১৪ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ৫ হাজার ৩৬০টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের অংশ হিসেবে জয়পুরহাটে ১৪ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অবকাঠামোগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
জয়পুরহাট জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে উন্নয়ন প্রকল্প গুলোর ফলক উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, আনোয়ার পারভেজ, সবুর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভীন, সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে মেডিকেল আ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, সাব রেজিস্ট্রি অফিস ভবন, আক্কেলপুরে রায়কালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কালাইয়ে মোলামগাড়ীহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সদরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জেলা ত্রাণ গুদাম কাম- দূর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র, পাঁচবিবিতে পাঁচবিবি পৌর উচ্চ বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে২০২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধনের অংশ হিসেবে জয়পুরহাট সদর উপজেলায় এলজিইডির তত্ত্বাবধানে ৭ টি প্রাথমিক বিদ্যালয় যেমনঃ ভাদশা সরকারি প্রথমিক বিদ্যালয়, ভানুই কুশলিয়া,জামালপুর, কেশবপুর,পশ্চিম পেচুলিয়া ( পলাশতলী),পলি কাদোয়া এবং উত্তর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা।দেশের ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়সহ দেশব্যাপী ১০১টি প্রান্তে সুবিধাভোগীরা যুক্ত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied