ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শিবগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-১১-২০২৩ দুপুর ৪:৩১

শিবগঞ্জে বিএনপি’র সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শিবগঞ্জ পৌর-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে। আর বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাসের রাজনীতি করে। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবাইকে সতর্ক থাকতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, যুবলীগ সাধারন সম্পাদক তসিকুল ইসলাম টিসু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা ও মুক্তিযোদ্ধা সন্তান আল মামুন, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম সহ অন্যরা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগ সহ ৭ সহযোগী সংগঠনের  বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা ও পৌরসভার  বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অবরোধ বিরোধী মিছিল নিয়ে মাঠে উপস্থিত হয়। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা