ঝিনাইদহে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
ঝিনাইদহে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। সোমবার সকালে ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউট মিলনায়তনে ঝিনাইদহ বিসিকের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। সকালে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউটের একাডেমিক ইনচার্জ মাহাবুব আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান, বিসিকের শিল্পনগরী কর্মকর্তা অর্ণব কুমার পোদ্দার এবং সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিক।
আয়োজকরা জানায়, আগামী ৫ দিন জেলার বিভিন্ন এলাকার ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদাণ করা হবে। উদ্যোক্তার গুণাবলি, প্রজেক্ট প্রোফাইল তৈরি, ব্যাংক লোন প্রাপ্তির প্রশিক্ষণ, সরকারী অন্যান্য সংস্থাগুলো থেকে সুবিধা গ্রহণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হবে।
প্রশিক্ষণ প্রদাণ করবেন বিসিকের শিল্প নগরী কর্মকর্তা প্রশিক্ষক অর্ণব কুমার পোদ্দার, সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিকসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন