চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ
মোংলায় এনজিওতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মো: শাহ আলম ও সপ্না মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে কোনো সুরাহা হয়নি।
অভিযুক্ত মো: শাহআলম মিঠাখালি ইউনিয়নের গোয়ালিরমেঠ এলাকার মজিবর খাঁ এর ছেলে এবং একই ইউনিয়নের মৌখালী এলাকার রবীন্দ্রনাথ মন্ডলের স্ত্রী সপ্না মন্ডল।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা একটি এনজিও প্রতিষ্ঠানের সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। ভুক্তভোগীরা তাদের পূর্ব পরিচিত ছিলো। ভুক্তভোগীদের এনজিওতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টাকা হাতিয়ে নেয়। এর পর থেকে অভিযুক্তরা মোবাইলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের কথা বলে তালবাহানা করে যাচ্ছে। এমনকি চাকরীর জন্য সার্টিফিকেট বানিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
শাহ আলম ও সপ্না মন্ডলের কাছে ভুক্তভোগীরা চাকরী/ টাকা চাইতে গেলে তাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। এমনকি ভুক্তভোগীদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিবে বলে হুমকি দেয়।
ভুক্তভোগী সাথী মন্ডল বলেন, আমি একজন দরিদ্র পরিবারের মেয়ে। আগে বয়স্ক শিক্ষার স্কুলে সুপারভাইজার ছিলাম সেই থেকে সপ্না ও শাহআলমের সাথে পরিচয়। একপর্যায় তারা আমাকে তাদের একটি এনজিওতে চাকরী দেবার কথা বলে আমার কাছ থেকে দশ হাজার টাকা নেয়। এখন আমাকে চাকরীও দেয় না টাকাও দেয়না।
ভুক্তভোগী ফরিদা পারভীন বলেন, আমাকে এনজিওতে চাকরী দেবে বলে আমার ভ্যান চালক স্বামীর কাছ থেকে ৩৪ হাজার টাকা নেয়। আমাদের সুখের কথা চিন্তাকরে এই প্রতারক মহিলার খপ্পরে পরে আমার স্বামী তাকে সুদে টাকা এনে দেয়। এখন আমাদের নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম।
এ বিষয়ে অভিযুক্ত শাহ আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন এবং চাকরি দেওয়ার কথা জানতে চাইলে তিনি বলেন আমি মোংলার সুপারভাইজার না আমি তো রামপালের সুপারভাইজার। আমার সাথে এদের সাথে কোন সম্পর্কই নাই। আমাকে যদি কোন দপ্তর নক করে আমি অবশ্যই যাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, চাকরীর না দিয়ে প্রতারণা করে টাকা আত্মসাত সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তপূর্বক এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied