বগুড়ার শেরপুরের বিশালপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরে বিএনপি জামায়াতের অবৈধ অবরোধের প্রতিবাদে বিশালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তথাকথিত আন্দোলনের নামে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস নৈরাজ্য এবং অবৈধ অবরোধ হরতালের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিশালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিকাল ৪ টায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খানের সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৫ আসনের বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পদ্মার ববি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম, ফজলে ইমাম টুলু, বিশালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সাজা, বিশালপুর ইউনিয়ন পুলিশিং কমিটির আহবায়ক জিয়াউল হক, সাংবাদিক সোলায়মান আলি বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খামারকান্দি ইউনিয়ন যুবলীগের আহবায়ক পাভেল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গালিব সরকার, শেরপুর সরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, এ সময় এলাকার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই শান্তি সমাবেশে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনসমূহের উপজেলা নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ জন সাধারণের ব্যাপক ও উপস্থিতি লক্ষ্য করা যায়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied