নবীনগরে প্রাতঃভ্রমণ এসোসিয়েশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ থেকে ১৪ বছর পূর্বে সংঘটিত হয়ে ছিল সামাজিক সংগঠন প্রাতঃভ্রমণ এসোসিয়েশন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গঠিত অত্র সংগঠনটি ১৪ বছর পূর্ণ করল আজ। ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (১৪/১১/২৩) নবীনগর সরকারি কলেজ মাঠে রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে সৈনিক হোটেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মো. সাদেক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্র্রফেসর মো. একেএম রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু কাওছার। যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন দু.প্র.ক সভাপতি আবু কামাল খন্দকার, সংগঠনের সহ-সভাপতি মানিক বিশ্বাস, কার্যকরী সদস্য আব্দুল মান্নান ভূঁইয়া রেণু, উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু, ডাক্তার মো. দস্তগীর, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সহÑসাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, আবু সালেহ, মো. শফিকুল ইসলাম প্রমূখ। তত্ত্বাবধানে ছিলেন গোপাল বণিক, মিঠু রক্ষিত, মো. জাকির হোসেন, বিশ্বজিৎ বণিক। আলোচনা সভা শেষে প্রাতরাশ অনুষ্ঠিত হয়। সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং প্রত্যেকে নিজেদের প্রয়োজনে সকাল বেলা যার যার অবস্থান থেকে হাঁটার জন্য অনুরোধ করা হয়। উল্লেখ্য সংগঠনের সভাপতির চেম্বারে সংগঠনের সকল সদস্যদের ফ্রী স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন