পাঁচবিবিতে বিনামুল্যে সার-বীজ বিতরণ
২০২৩-২৪ রবি অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার-বীজ বিতরণ করেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি দুদু সহ উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, পৌর আ,লীগের সভাপতি এসকে আব্দুল হক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী সহ প্রান্তিক কৃষকগণ। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এবছর উপজেলার ৮ হাজারের অধিক কৃষকদের মাঝে সরিষা, গম, মশুর, পিয়াঁজ, ভুট্টা, মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত