ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসী


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১৫-১১-২০২৩ দুপুর ১:২৫
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে আবারও বাঘের পায়ের ছাপ দেখা গেছ। রবিবার বিকেলে ও সোমবার সকালে গ্রামের বিভিন্ন অসংখ্য পায়ের ছাপ দেখতে পান গ্রামবসী। এতে গ্রামের মানুষের মাঝে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
মাইক থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। এছাড়া ওয়ইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রæপের (সিপিজি) সদস্যরা গ্রাম পাহারায় নিয়োজিত রয়েছেন। বাঘটি শনিবার (১০নভেম্বর) রাতে গ্রামে ঢুকে আবার বনে ফিরে গেছে বলে ধারণা করছেন বনসুরক্ষা কমিটির সদস্যরা। এর আগেও চলতি বছরের ১১ জানুয়ারি রাতে এই একই গ্রামে বাঘ এসেছিল। 
সোনাতলা মডেল বাজারের ওষুধ ব্যবসায়ী ও ভিটিআিরটি সদস্য মো. মাহাবুব হাসান জানান, রবিবার বিকেলে তিনি প্রথমে ভোলা নদীর পারের বাসিন্দা মজিবর হাওলাদারের বসতঘরের পেছনে লেকের পারে বাঘের পায়ের চাপ দেখতে পান। এসময় তিনি মাটি খুড়ে বাঘের পায়ের একটি ছাপ সংগ্রহ করেন। রাতে মসজিদের মাইকে বিষয়টি প্রচার করে সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি। 
বেড়িবাঁধের বাইরে বনসংলগ্ন ভোলা নদীর চরে বসবাসকারী ওহিদুল মোল্লা, ইউনুচ মোল্লা, শেফালী বেগম, ময়না বেগমসহ অনেকেই জানান, তাদের ঘরের আশপাশেই বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন। তারা সবাই আতঙ্কে আছেন। 
পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সোনতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখার পর ভোলা ফরেস্ট ক্যাম্পের বনরক্ষীদের খোঁজখবর নিতে বলা হয়েছে। এছাড়া বন সুরক্ষায় নিয়োজিত সহব্যবস্থাপনা কমিটির সদস্যদের গ্রামে পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত