ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাইবান্ধা জেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৫-১১-২০২৩ দুপুর ১:৪৭

গাইবান্ধা জেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৫ নভেম্বর) গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে নেটস্ বাংলাদেশ এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষাবিদ জহুরুল কাইয়ুম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগম, সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুমুল ইসলাম, সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, মালিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব মো. রাসেল, সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলে করিম নান্টু, প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু, শিক্ষক শহিদুর রহমান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সাংবাদিক কার্তিক চন্দ্র বর্মণ, গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর আব্দুল জলিল প্রমুখ।

সভায় শিক্ষাবিদ জহুরুল কাইয়ুমকে সভাপতি নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট জিইউকে পরিচালিত গাইবান্ধা জেলা শিক্ষা উন্নয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটি বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের আওতায় শিক্ষা সহায়ক হিসেবে প্রকল্পভূক্ত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় ১১টি কমিউনিটি বেজইড আনন্দলোক বিদ্যালয় এবং ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করবে।  

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা