ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ প্রদান ও শুভেচ্ছা বিনিময়


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৫-১১-২০২৩ দুপুর ৪:২
পুলিশে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিধান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভা কক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষে ডিআইজি, ঢাকা রেঞ্জ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় টাঙ্গইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার অ্যাডিশনাল ডিআইজি এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরফুদ্দীন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন। র‌্যাংক ব্যাজ পরিধান শেষে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তারা দেশ ও জনগণের কল্যাণে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, রেঞ্জের সকল পুলিশ সুপারগণ'সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত